বাঁশখালীতে দাঁড়ি পাল্লার গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত
মোহাম্মদ ফখরুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম) : দেশ ও গণমানুষের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বাঁশখালী আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের সমর্থনে বাঁশখালী পৌরসভা ভাদালিয়া এলাকায় ১নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মঈনুদ্দীনের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বাঁশখালী পৌরসভা ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের সমর্থনে পৌরসভার ভাদালিয়া হারুন বাজার, নজিরা মার্কেট এবং বিভিন্ন অলিগলিতে পাড়া মহল্লায় এ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
বাঁশখালী পৌরসভা ১নং জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মঈনুদ্দীনের নেতৃত্বে এই নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও গণমিছিলে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা,
বাঁশখালী পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আবু তাহের, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন রাজু,বায়তুল মাল সম্পাদক নবী হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ভিপি আজিজুর রহমান, ১ নং ওয়ার্ডের সেক্রেটারি জহির উদ্দিন জাবেদ সহ অসংখ্য নেতাকর্মী সাধারণ মানুষ।
নির্বাচনী প্রচারণা গণসংযোগ ও গণমিছিলে উপস্থিত নেতৃত্ববৃন্দ ভোটারদের প্রতি জানান, দেশের চলমান সংকট মোকাবেলায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। তারা দেশের সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ ও গণমানুষের উন্নয়নের স্বার্থে সর্বস্তরের জনগণকে দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিআলো/আমিনা



