• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনী জনসভা 

     dailybangla 
    08th Feb 2026 8:26 pm  |  অনলাইন সংস্করণ

    বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৭ জানুয়ারি) দুপুরে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো ইসলাম ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল যারা ইসলামী আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করছে।

    তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ইসলামভিত্তিক রাজনীতির পক্ষেই রায় দেবে ইনশাআল্লাহ। তিনি দাবি করেন, প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো ভিন্ন ভিন্ন পরাশক্তির প্রভাবাধীন থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আপসহীন।

    জনসভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ এবং বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিব আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার। এছাড়া মাওলানা নুরুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দুর্নীতি, অবিচার ও দুঃশাসনের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকের পক্ষে জনসমর্থন কামনা করেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728