• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাউফলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জামায়াতের নির্বাচনী প্রচারণা গাড়ির উদ্বোধন 

     dailybangla 
    02nd Feb 2026 9:08 pm  |  অনলাইন সংস্করণ

    মো. তরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    ‘চলো একসাথে বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুরে বাউফল পৌরশহরের সরকার বাড়ি এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা গাড়ির উদ্বোধন করা হয়। প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল।

    এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এবিএম সাইফুল্লাহ,

    উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং নির্বাচন পরিচালক আতিকুল ইসলাম নজরুলসহ স্থানীয় নেতাকর্মীরা। বর্ণাঢ্য সাজে সজ্জিত প্রচারণা গাড়ীটি বাউফল উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালাবে বলে দলীয় সূত্রে জানানো হয়।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728