• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে নিহত দুই, আহত ১৫ 

     dailybangla 
    29th Jul 2024 2:15 pm  |  অনলাইন সংস্করণ

    বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে সড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে এক নারীসহ দুই যাত্রী নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ফারজানা আক্তার নিশু (৩৭) ও অসীম খান (৪৫)।

    ২৮ জুলাই, রবিবার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ফারজানা আক্তার নিশু (৩৭) মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের লাল মিয়া শেখের মেয়ে ও অসীম খান (৪৫) উপজেলার রাজপাট গ্রামের দুলাল খানের ছেলে।

    মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান শেখ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

    দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয়রা ও পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত রূপসি পরিবহনের লোকাল বাসটি খুলনার রূপসা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া যাচ্ছিল। এসময় মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি গাড়িকে অতিক্রম করতে গেলে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসটির ছাদ বডি থেকে আলাদা হয়ে যায়। এসময় ২৫ জন যাত্রী আহত ও ঘটনাস্থলেই ফারজানা আক্তার নিশু নিহত হয় এবং অসীমকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান শেখ বলেন, সড়কের ওপর থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728