• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বান্দরবানে গণযোগাযোগ অধিদপ্তরের ট্রাকযোগে সংগীত উদ্বোধন 

     dailybangla 
    30th Jan 2026 7:42 pm  |  অনলাইন সংস্করণ

    গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে সচেতনতা কর্মসূচি

    নিজস্ব প্রতিবেদক: গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে বান্দরবানে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান উদ্বোধন করেছে গণযোগাযোগ অধিদপ্তর। বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, ভোটারদের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে আঞ্চলিক ভাষাভিত্তিক সংগীত অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই জেলা তথ্য অফিসগুলো দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় ভাষায় রচিত লোকসংগীতের মাধ্যমে গণভোট ও সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে কাজ করে যাচ্ছে।

    তিনি বলেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ এবং গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসগুলো নিরবচ্ছিন্নভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করছে। সারাদেশে আয়োজিত ভ্রাম্যমাণ ট্রাক সংগীত, উঠান বৈঠক, কমিউনিটি মিটিং, তরুণ ভোটার উদ্বুদ্ধকরণ সমাবেশ, টেন মিনিটস ব্রিফ, ভোটালাপ এবং ‘ভোটের রিকশা’র মতো ব্যতিক্রমধর্মী কর্মসূচি ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

    মহাপরিচালক আরও বলেন, এসব কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশন নির্দেশিত নির্বাচন আচরণবিধি সম্পর্কেও জনগণ, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোকে সচেতন করা হচ্ছে। জেলা পর্যায়ে তথ্য অফিসারদের নেতৃত্বে তথ্য অফিসগুলো গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী ইনোভেটিভ প্রচার কর্মসূচি গ্রহণ করেছে।

    তিনি জানান, শহর থেকে গ্রাম পর্যন্ত এমনকি উঠানে উঠানে জনগণকে ভোটাধিকার সম্পর্কে সচেতন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত আচরণবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এ ধরনের প্রচার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন ও নির্বাচন বিষয়ক জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এবং সৈয়দ এ মু’মেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728