• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাবুগঞ্জবাসীকে সন্ত্রাসী ও চাঁদাবাজ বলার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল 

     অনলাইন ডেক্স 
    10th Dec 2025 5:32 pm  |  অনলাইন সংস্করণ

    ফাহিম আহমেদ, বাবুগঞ্জ (বরিশাল): আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে বাবুগঞ্জবাসীদের চাঁদাবাজ বলে মন্তব্য করেছেন—এমন অভিযোগ উঠেছে। তাঁর ওই মন্তব্যের প্রতিবাদ জানালে ৮ ডিসেম্বর সোমবার তিনি বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি ফের বাবুগঞ্জবাসীদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন। তাঁর দাবি, বাবুগঞ্জের মানুষ নাকি বোমা তৈরি করে এবং তাদের কাছে সবসময় প্রাণঘাতী অস্ত্র থাকে।

    ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে বাবুগঞ্জ–মীরগঞ্জ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে তারা ঝাড়ু মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া স্থানীয়রা জানান, বাবুগঞ্জের সম্মান ও অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ হয়েছেন। তারা বলেন, সাধারণ মানুষকে অপমান করার দায়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

    প্রতিবাদকারীরা আরও হুঁশিয়ারি দেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031