• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বার্ড ফ্লুর নতুন প্রকার: বিশ্বকে প্রস্তুত থাকতে হবে 

     dailybangla 
    29th Nov 2025 5:14 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বজুড়ে পশু থেকে মানুষের মধ্যে সংক্রমণ হওয়া বার্ড ফ্লু ভাইরাস, যদি সহজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তবে এটি কোভিডের চেয়েও ভয়ঙ্কর মহামারী সৃষ্টি করতে পারে।

    ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের বিশেষজ্ঞ মেরি-অ্যান রামেক্স-ভেলতি জানিয়েছেন, মানুষের দেহে সাধারণ ফ্লু ভাইরাসের অ্যান্টিবডি থাকলেও এইচ৫ ধরনের বার্ড ফ্লুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা নেই। তাই ভাইরাসটি রূপ পরিবর্তন করলে শিশু থেকে শুরু করে স্বাস্থ্যবান মানুষও ঝুঁকিতে পড়তে পারে।

    গত কয়েক বছরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে কোটি কোটি পাখি মারা গেছে, যা খাদ্য সরবরাহ ও বাজারমূল্যেও প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রে সম্প্রতি প্রথমবার একজন মানুষের দেহে এইচ৫এন৫ শনাক্ত হয়, যিনি পরবর্তীতে মারা যান।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০০৩-২০২৫ পর্যন্ত প্রায় এক হাজার সংক্রমণ ধরা পড়েছে, যার ৪৮ শতাংশই মৃত্যু হয়েছে। তবে মানবসংক্রমণের ঝুঁকি এখনও কম। তবে দ্রুত টিকা উৎপাদন এবং অ্যান্টিভাইরাল ওষুধের উন্নতির কারণে বিশ্ব আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত। সূত্র: রয়টার্স

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031