• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাস্তা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও মিছিল 

     dailybangla 
    02nd Feb 2026 9:17 pm  |  অনলাইন সংস্করণ

    জাহাঙ্গীর আলম, কেরানীগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আমান উল্লাহ আমান। তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়ন ছাত্রদলের পক্ষে সাংগঠনিক সম্পাদক নাদিম জাহান রাব্বির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ এবং মিছিলের আয়োজন অনুষ্ঠিত হয়।

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী আমান উল্লাহ আমানের পক্ষে বাস্তা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাদিম জাহান রাব্বি ৯নং ওয়ার্ডে এক নির্বাচনী জনসভা এবং মিছিলের আয়োজন করেন। এদিন সকালে এ ওয়ার্ড থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ধানের শীষ প্রার্থীর পক্ষে প্রচারণা চালান।

    একইসঙ্গে তারা একটি মিছিল নিয়ে ওয়ার্ড এলাকা প্রদক্ষিণ করেন। প্রচারণা এবং মিছিল শেষে ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি প্রয়াত শাহজাহান মিয়ার বাড়িতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আমান উল্লাহ আমানকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

    তারা বলেন, এবারের ভোটে একটা বিরাট অংশ তরুণ, তারাই এবার নির্বাচনের ফলাফল পাল্টে দিবে। তাই তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেওয়ার জন্য অনুরোধ জানান তারা। এছাড়া নারী ভোটারদের জন্য ক্যাম্পেইনে একটি বিশেষ নারী দল গঠন করে বাড়ি বাড়ি প্রচারণার আহ্বানও জানানো হয়।

    এসময় উপস্থিত ছিলেন, বাস্তা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী আহম্মদ আলী, সাবেক বাস্তা ইউনিয়ন চেয়ারম্যান বাচ্চু, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাফর আলী, বাস্তা ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম, বাস্তা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাদিম জাহান রাব্বি, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক গোলজার হোসেন প্রমুখ। সভাশেষে খিচুড়ি ভোজের আয়োজন করা হয়।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728