• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিটিভির প্রতিনিধি নিয়োগে এমপিদের সুপারিশ প্রাধান্য দেওয়ার নির্দেশ 

     dailybangla 
    26th May 2024 8:04 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধিদের নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের সুপারিশকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি ৷

    রোববার (২৬ মে) জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়েছে ৷

    কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মুহম্মদ শফিকুর রহমান, আলী আজম, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এবং মো. আবদুচ ছালাম বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধিদের নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের সুপারিশকে প্রাধান্য দেওয়ার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে৷

    এছাড়া বিটিভির প্রতিনিধিদের খোঁজ খবর নেওয়ার জন্য ডিসি অফিসে পত্র পাঠানো এবং তাদের জন্য ক্যামেরা সরবরাহ করতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

    এসময় বাংলাদেশ বেতারের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং ভালো মানের অনুষ্ঠান প্রচারের জন্য নির্দেশনা দেওয়া হয় ৷

    বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সিচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728