• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিদেশি চিহ্নিত হলেই বাংলাদেশে পুশ ইন: আসাম মুখ্যমন্ত্রী 

     dailybangla 
    10th Jun 2025 2:26 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের আইনসভায় ঘোষণা দিয়েছেন, এখন থেকে রাজ্যে যাকেই বিদেশি হিসেবে শনাক্ত করা হবে, তাকে সরাসরি বাংলাদেশে পুশ ইন করা হবে। এ প্রক্রিয়ায় কোনো আদালতের অনুমতি বা আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না, বরং স্থানীয় প্রশাসনের ডিসিরা নিজেরাই এই সিদ্ধান্ত নিতে পারবেন। এ ক্ষেত্রে ১৯৫০ সালের একটি আইন ফিরিয়ে আনা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, সুপ্রিম কোর্ট রাজ্যকে এই ক্ষমতা দিয়েছে।

    ডিসিদের সিদ্ধান্ত ছাড়াও আসামের ফরেনার ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের বিদেশি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তাদেরও বাংলাদেশে পুশ ইন করা হবে। গত কয়েক সপ্তাহে ফরেনার ট্রাইব্যুনালের দেওয়া আদেশের পর প্রায় ৩৫০ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে।।

    সোমবার (৯ জুন) রাজ্যের আইনসভায় আসামের মুখ্যমন্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের বিষয়টি উত্থাপন করেন। যেখানে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রায় দেন, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন না। ওই সময় আদালত আরও রায় দেন, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে প্রবেশ করেছেন তাদের কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। তাদের অবশ্যই নিজ দেশে ফেরত পাঠাতে হবে।

    হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, আদালত রায় দেন ১৯৫০ সালের পুশ ইন আইনও বৈধ। অর্থাৎ ডিসিরা চাইলে যে কাউকে পুশ ইন করতে পারবেন। এজন্য আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না।

    সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

     

     

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031