• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিদ্যুতের ১০টি জিআইএস সাবস্টেশন নির্মাণে ২৩৯ কোটি টাকা 

     dailybangla 
    01st Jul 2025 4:58 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদন: বিদ্যুৎ বিভাগের অধীনে ভূমি উন্নয়নসহ মোট ১০টি ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন (উপকেন্দ্র) নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২৩৯ কোটি ৭০ লাখ ৫৭৩ টাকা।

    মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

    বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে টার্ন-কি ভিত্তিতে ১০টি উপকেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি প্রস্তাব অনুযায়ী পাঁচটি করে ৩৩/১১ কেভি সাবস্টেশন নির্মাণ করবে ‘আইডিয়াল ইলেক্ট্রিক্যাল এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান।

    প্রথম প্রস্তাবে পাঁচটি উপকেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ২ লাখ ৭৮ হাজার ২৬ টাকা। দ্বিতীয় প্রস্তাবে আরও পাঁচটি উপকেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১১৬ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৫৪৭ টাকা।

    এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় গুণগত উন্নয়ন হবে বলে প্রত্যাশা করছে বিদ্যুৎ বিভাগ।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728