• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সময় টিভির মহিব আল হাসান পেলেন ‘সেরা বিনোদন সাংবাদিক’ পুরস্কার 

     dailybangla 
    18th Jan 2026 6:14 pm  |  অনলাইন সংস্করণ

    তারকাদের সাক্ষাৎকার ও অনুসন্ধানী প্রতিবেদনে জনপ্রিয়তা
    আন্তর্জাতিক পরিসরে গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড

    হৃদয় খান: বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা বিনোদন সাংবাদিক হিসেবে গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন সময় টিভির বিনোদন সাংবাদিক মহিব আল হাসান।

    ১৭ জানুয়ারি (শনিবার) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গণমাধ্যম, সংস্কৃতি ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    দীর্ঘদিন ধরে দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যভিত্তিক ও অনুসন্ধানী প্রতিবেদন, পাশাপাশি বিনোদন অঙ্গনের ইতিবাচক ও গঠনমূলক সংবাদ উপস্থাপনার জন্যই এই সম্মাননায় ভূষিত হন মহিব আল হাসান।

    বিনোদন সাংবাদিকতায় তিনি নিয়মিতভাবে অনুসন্ধানী প্রতিবেদন, তারকাদের গভীর সাক্ষাৎকার এবং শিল্প-সংস্কৃতির নানা দিক তুলে ধরে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার কাজ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে।

    পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে মহিব আল হাসান বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি সময় টিভির পুরো টিমের অর্জন। সহকর্মীদের নিরলস সহযোগিতা ও দর্শকদের ভালোবাসা না থাকলে এই স্বীকৃতি সম্ভব হতো না।”

    উল্লেখ্য, গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানাতে প্রদান করা হয়ে থাকে।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728