• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিমানবন্দর থেকে ঢাবি কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে শহীদ হাদির মরদেহ 

     dailybangla 
    19th Dec 2025 5:26 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: শহীদ ওসমান বিন হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ঢাকায় অবতরণ করবে।

    ইনকিলাব মঞ্চ জানায়, জুলাই গণআন্দোলনের এই শহীদকে বরণ করে নিতে সাধারণ মানুষকে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেখান থেকেই মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

    এর আগে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুর স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সূচি রয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728