• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন নুসরাত ফারিয়ার 

     dailybangla 
    23rd Dec 2024 11:08 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: বিয়ের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।

    রবিবার (২২ ডিসেম্বর) সকালে বিয়ের বিষয়ে একটি পোস্ট করেন তিনি। পোস্ট দিয়ে এই নায়িকা স্পষ্ট জানান দিয়েছেন বিয়ে নিয়ে চিন্তিত না এখন।

    সেই ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, জীবনটা সোশ্যাল মিডিয়ায় মত সহজ হলে ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।

    তিনি আরও বলেন, কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।

    এদিকে, সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যেখানে রনির সঙ্গে বিচ্ছেদের কারণ পরিষ্কার করেছেন ফারিয়া।

    তিনি বলেন, দীর্ঘ ১০ বছর প্রেম করেছি। তবে শেষদিকে ভালোবাসা ছিল না সম্পর্কে। দুজনের কেউই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। আমি ভালো আছি। তিনি নতুন জীবন শুরু করেছেন। এখন সুন্দর পরিবার আছে।

    উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728