• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিরোধী পক্ষের লোকজনকে সঙ্গে নিয়ে কাজ করছে মান্নান: গিয়াসউদ্দিন 

     dailybangla 
    10th Dec 2025 4:22 pm  |  অনলাইন সংস্করণ

    রাসেদুল ইসলাম রাসেল: বিএনপির মনোনীত প্রার্থীর কার্যক্রমে তীব্র অসন্তোষ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বলেন, দলীয় ঐক্য উপেক্ষা করে বিরোধী শক্তির লোকজনকে নিয়ে রাজনীতি করলে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বিজয় অর্জন করা কঠিন হয়ে পড়বে।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সোনারগাঁওয়ের পানাম ফুড পার্কে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    দোয়া ও মোনাজাত শেষে মোহাম্মদ গিয়াসউদ্দিন বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রতি ইঙ্গিত করে বলেন, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে দল যাকে মনোনয়ন দিয়েছে তার কাছে প্রত্যাশা ছিল—তিনি সকল মান-অভিমান ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নির্বাচন পরিচালনা করবেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তিনি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে বিরোধী পক্ষের লোকজনকে সঙ্গে নিয়ে কাজ করছেন।

    তিনি বলেন, এতে করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। এলাকাবাসীর ধারণা, এভাবে নির্বাচন করলে বিজয়ের সম্ভাবনা খুবই কম। এমন অবস্থায় আমরা সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের সাতজন মনোনয়ন প্রত্যাশী আলোচনা করে দলের মহাসচিবের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর একটি লিখিত আবেদন করেছি, যাতে এই এলাকার ঐতিহ্য ও জন-আকাঙ্ক্ষা বিবেচনায় একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়।

    গিয়াসউদ্দিন অভিযোগ করে বলেন, এই দাবির পর আমাদের বিরুদ্ধে নানা ধরনের কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেওয়া হচ্ছে। আমাদের ‘সাত ভাই চম্পা’ বলা হচ্ছে, হুমকিমূলক ভাষায় কথা বলা হচ্ছে। কিন্তু আমরা এমন রাজনীতিতে বিশ্বাস করি না।

    তিনি আরও বলেন, দল থেকে বলা হয়েছে এটি প্রাথমিক মনোনয়ন, যা পরিবর্তনযোগ্য। তাই নেতাকর্মীদের হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ দল সঠিক সিদ্ধান্ত নেবে এবং ভালো কিছুই হবে। আমি সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো।

    দোয়া মাহফিলটি যুবদল নেতা শহিদুর রহমান স্বপনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের কয়েক শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031