• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি, কমেছে দর্শক আগ্রহ 

     dailybangla 
    08th Feb 2026 9:38 am  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: তিন দশক পর প্রথমবার বাংলাদেশের অংশগ্রহণ ছাড়াই শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাজনিত কারণে সরে দাঁড়ানোয় টুর্নামেন্টের আগ্রহ ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

    কলম্বো ও কলকাতায় শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। নিরাপত্তা উদ্বেগের কারণে ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যাত হলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে আইসিসি স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

    ২০০৭ সাল থেকে প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা বাংলাদেশ এবার নেই। ফলে কলকাতার ইডেন গার্ডেন্সে টিকিট বিক্রি আশানুরূপ হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৬৫ হাজার আসনের স্টেডিয়ামে এখনও ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি।

    যদিও বাংলাদেশ দল মাঠে নেই, তবু বিশ্বকাপে দেশটির উপস্থিতি আছে আম্পায়ার ও ধারাভাষ্যকার হিসেবে। এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেল ম্যাচ পরিচালনা করবেন, ধারাভাষ্য দেবেন আতহার আলি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728