• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার 

     dailybangla 
    09th Feb 2026 9:52 pm  |  অনলাইন সংস্করণ

    যশোর প্রতিনিধি : শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ৪৯ ব্যাটালিয়ন।

    সোমবার ভোরে যশোর ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির সুবেদার আজিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

    অভিযানে বেনাপোল পোর্টের সীমান্ত এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামে ফজলে করিমের (ওরফে বুড়ো) বাড়ির পরিত্যক্ত গেইটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং ‘ভিএল’ খোদাই করা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    বিজিবি জানিয়েছে, উদ্ধার অস্ত্র, ম্যাগজিন ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728