• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বেবিচকের চেয়ারম্যানকে হঠাৎ প্রত্যাহার 

     dailybangla 
    26th Jun 2025 6:57 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: দায়িত্ব নেওয়ার ১১ মাসের মাথায় হঠাৎ করেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সেটি এই প্রজ্ঞাপনে বলা হয়নি।

    রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

    এর আগে গত বছরের ৯ আগস্ট এয়ারভাইস মার্শাল মঞ্জুর ভুঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728