বেলুচিস্তানে সন্ত্রাস দমন অভিযান, তিন দিনে নিহত ২১৯ জন
আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাস দমনে চালানো তিন দিনের অভিযানে ১৯৭ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে প্রাণ হারিয়েছেন ২২ জন পাকিস্তানি সেনা।
জিও নিউজের খবরে বলা হয়, ভারত–সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। সব মিলিয়ে তিন দিনে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯ জনে।
গত ৩১ ফেব্রুয়ারি বেলুচিস্তানজুড়ে একযোগে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। প্রায় এক ডজন স্থাপনায় হামলার ফলে ১৭ জন নিরাপত্তাকর্মী ও ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন।
নিরাপত্তা সূত্র জানায়, প্রদেশের ১২টি শহরে হামলার পর পাল্টা অভিযান শুরু হয়। এই সময় দেশ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ২২ জন সেনা প্রাণ হারান।
সাম্প্রতিক বছরগুলোতে বিএলএ বিদেশি জ্বালানি কোম্পানি এবং অন্য প্রদেশ থেকে কাজ করতে আসা পাকিস্তানি নাগরিকদের লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। গত বছর সংগঠনটি ৪৫০ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালিয়ে দুই দিনব্যাপী রক্তক্ষয়ী অবরোধ সৃষ্টি করেছিল। সূত্র: আলজাজিরা
বিআলো/শিলি



