• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ব্রাহ্মণবাড়িয়ায় ৬ আসনে ৪৮ প্রার্থী, প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম 

     dailybangla 
    11th Feb 2026 7:42 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

    বুধবার সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া শুরু হয়েছে। স্ব-স্ব কেন্দ্রের জন্য নির্ধারিত ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা।

    জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ৭ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ১০ জন প্রার্থী রয়েছেন।

    জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৪০ জন এবং নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৭৩১ জন। জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৮০৫টি ভোটকেন্দ্র রয়েছে।

    নির্বাচন উপলক্ষে ৩ হাজার ৬৬৩ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সেনাবাহিনীর ৬২০ জন, বিজিবির ৪৩০ জন, পুলিশের ২ হাজার ৩৮৯ জন, র‍্যাবের ৭২ জন এবং আনসার ব্যাটালিয়নের ১৫২ জন সদস্য মোতায়েন থাকবেন। এছাড়াও গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) দায়িত্ব পালন করবেন।

    ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার হোসেল আল ফয়সাল বলেন, আমার ভোটকেন্দ্রে ২ হাজার ৭২৯ জন ভোটার রয়েছেন। ব্যালট পেপারসহ নির্বাচনী সব সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রের দিকে যাচ্ছি। আশা করছি আগামীকাল সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    সদর উপজেলার উলচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. শাহজাহান বলেন, আমার ভোটকেন্দ্রে ২ হাজার ৯৪৫ জন ভোটার রয়েছেন। নির্বাচনী সামগ্রী বুঝে নিয়ে কেন্দ্রে যাচ্ছি। আগামীকাল সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728