• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভানুয়াতুতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি 

     dailybangla 
    17th Dec 2024 12:11 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ দেশ ভানুয়াতুতে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট ভিলার কাছে একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

    মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যের দূতাবাস অবস্থিত এমন একটি ভবনের জানালা ভেঙে পড়েছে এবং পিলার ধসে পড়েছে।

    নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ভূমিকম্পে দূতাবাসের ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছেন।

    স্থানীয় পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    হনলুলুতে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ওই অঞ্চলে উপকূলরেখার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

    এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পানির উচ্চতা বেড়ে যেতে পারে। ফলে সমুদ্রের পানির ঢেউ ফিজি, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নিউ ক্যালেডোনিয়া, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু এবং ওয়ালিস এবং ফুটুনাসহ পার্শ্ববর্তী দ্বীপগুলোতেও আঘাত হানতে পারে।

    এদিকে অস্ট্রেলিয়ান ব্যুরো অব মেটিওরোলজি জানিয়েছে, দেশটিতে সুনামির কোনো সর্তকতা দেয়া হয়নি। নিউজিল্যান্ডের কর্তৃপক্ষও জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728