• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ 

     dailybangla 
    22nd Jun 2024 8:29 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: সুপার এইটে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

    আসরে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে ইতোমধ্যেই ২ পয়েন্ট পেয়েছে ভারত। তাই সেমির দৌড়ে সুবিধাজনক অবস্থানে থেকেই আজ মাঠে নামছে ভারত।

    একাদশে এক পরিবর্তন নিয়ে তাসকিনকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিনের পরিবর্তে একাদশে ফিরেছেন জাকের আলি। দুই পেসার আর তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট।

    ভারত তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে আজও।

    বাংলাদেশের একাদশ:
    তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

    ভারত একাদশ:
    রোহিত শর্মা, বিরাট কোহলি, রিশভ পন্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ,শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জসপ্রিত বুমরাহ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031