• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভোটাধিকার প্রয়োগে লালমনিরহাট ছাড়লেন ১১ বেদে পরিবার 

     dailybangla 
    12th Feb 2026 5:59 pm  |  অনলাইন সংস্করণ

    সজীব আলম, লালমনিরহাট: যাযাবর জীবনযাপনে অভ্যস্ত বেদে সম্প্রদায়ের মধ্যেও বইছে নির্বাচনী উৎসবের আমেজ। নাগরিক অধিকার প্রয়োগের লক্ষ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে লালমনিরহাট থেকে নিজ জেলা মুন্সিগঞ্জে গেছেন ১১টি বেদে পরিবারের ভোটাররা।

    লালমনিরহাট পৌরসভার সাকোয়া বাজার এলাকায় গত এক সপ্তাহ ধরে অস্থায়ীভাবে বসবাস করছিল পরিবারগুলো। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার উদ্দেশ্যে গত বুধবার দলনেতা বা ‘সর্দার’-সহ মোট ১৫ জন ভোটার মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার নিজ গ্রামে রওনা দেন।

    বর্তমানে সাকোয়া বাজারে ডেরা ও মালামাল দেখাশোনার জন্য কয়েকজন সদস্য অবস্থান করছেন। তাদের একজন মো. নাসিম জানান, তাদের আদি নিবাস মুন্সিগঞ্জের লৌহজংয়ে। দলের ভোটাররা সবাই বুধবার নিজ এলাকায় চলে গেছেন এবং তারা কয়েকজন ডেরা পাহারার দায়িত্বে রয়েছেন।

    বংশ পরম্পরায় যাযাবর জীবনযাপনই তাদের প্রধান অবলম্বন। নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা খুব বেশি নয়। মো. নাসিম বলেন, যে দলই সরকার গঠন করুক, তারা চান সারা দেশে নিরাপদে চলাচল করতে এবং নির্বিঘ্নে নিজেদের পেশা চালিয়ে যেতে।

    বর্তমানে সাকোয়া বাজার এলাকায় ওই ১১টি পরিবারের নারী ও শিশুরা অবস্থান করছেন। ভোটগ্রহণ শেষে ভোটাররা আবার লালমনিরহাটে ফিরে আসবেন বলে জানা গেছে। যাযাবর জীবনযাপন করেও ভোটাধিকার প্রয়োগে তাদের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে কৌতূহল ও প্রশংসা সৃষ্টি করেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728