• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভোটারদের সিদ্ধান্তে নির্ধারিত হবে দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ: হাবিবুর রশিদ হাবিব 

     dailybangla 
    06th Feb 2026 8:45 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম আনোয়ার হোসেন অপু: ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা, গণতন্ত্র এবং ভবিষ্যৎ পুরোপুরি ভোটারদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন জাতীয় জীবনের জন্য এক ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সবুজবাগ থানার ৪ নম্বর ওয়ার্ড আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ হাবিব এসব কথা বলেন।

    তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে তাদের নাগরিক অধিকার ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত। ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সহযোদ্ধারা রক্ত দিয়েছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রজনতা আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছেন শরিফ উসমান হাদীসহ আরও অনেকে।

    হাবিবুর রশিদ হাবিব বলেন, এই ত্যাগের প্রতি সম্মান জানাতে হলে এবং ভবিষ্যৎ বাংলাদেশকে নিরাপদ ও স্থিতিশীল দেখতে চাইলে সবাইকে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোটে অংশগ্রহণ না করলে দেশের রাজনীতি আবার অস্থিতিশীল হয়ে পড়বে, গণতন্ত্র দুর্বল হবে এবং দেশি-বিদেশি তাবেদার শক্তি আরও সক্রিয় হয়ে উঠবে।

    রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব তুলে ধরে তিনি জানান, অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, “কেউই চায় না তার সন্তান অনিরাপদ ভবিষ্যতের মুখোমুখি হোক বা দেশ বিশৃঙ্খলার দিকে ধাবিত হোক। সে কারণেই পরিবার-পরিজনসহ ভোটকেন্দ্রে যাওয়াই এখন প্রতিটি নাগরিকের দায়িত্ব।”

    নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব জানান, তিনি দীর্ঘ ৫৪ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন এবং ৩৮ বছর ধরে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে শতাধিক মিথ্যা মামলা দায়ের হয়েছে, সাতবার কারাবরণ করতে হয়েছে এবং একাধিকবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন।

    তিনি বলেন, আগামী দিনে রাজনীতি হবে উন্নয়নমুখী এবং প্রতিহিংসামুক্ত। এলাকার সার্বিক উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে হাবিব উল্লেখ করেন, বিএনপি সবসময় দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করে।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রূপরেখার কথা উল্লেখ করে তিনি বলেন, সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ এবং ঢাকা-৯ আসনকে একটি নিরাপদ, মানবিক, সম্প্রীতিপূর্ণ, গণতান্ত্রিক ও উন্নয়নশীল জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

    শেষে তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “ক্ষমতার আগে দেশ, রাজনীতির আগে জনগণ, সবার আগে বাংলাদেশ।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728