• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক 

     dailybangla 
    09th Feb 2026 8:14 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৬ আসনের ভোটারদের উদ্দেশে ভোট নষ্ট না করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী ও নারীবিদ্বেষী শক্তিকে ভোট দিলে নাগরিক অধিকার ক্ষুণ্ন হবে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে আয়োজিত এক সমাপনী গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল হক বলেন, ভোট হলো নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার। এই অধিকার সচেতনভাবে প্রয়োগ করতে হবে। যারা স্বাধীনতার চেতনার বিরুদ্ধে অবস্থান নেয় এবং নারীদের অসম্মান করে বক্তব্য দেয়, তাদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি।

    তিনি আরও বলেন, “ভোট নষ্ট করবেন না। ধানের শীষকে জয়যুক্ত করুন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের রায় পেলে ঢাকা-১৬ আসনের উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবেন।

    এর আগে দুপুরে মিরপুর ১২ নম্বর সিরামিকস মোড় থেকে সমাপনী গণমিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-১৬ আসনের বিভিন্ন ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

    গণমিছিলে অংশগ্রহণকারীরা ‘শহীদ জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ এবং ‘আমিনুল হকের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’সহ নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
    সমাপনী এই গণমিছিলকে কেন্দ্র করে মিরপুর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পল্লবী ও রূপনগর থানা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    গণমিছিল শেষে আমিনুল হক বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিবর্তনের পক্ষে জনমতের স্পষ্ট প্রতিফলন। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728