• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভোলায় ‘তারুণ্যের উৎসব–২০২৫’ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড 

     dailybangla 
    10th Dec 2025 4:35 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ভোলায় “তারুণ্যের উৎসব–২০২৫” শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    এরই ধারাবাহিকতায় বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলার উদ্যোগে “তারুণ্যের উৎসব–২০২৫” শীর্ষক এ জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মশালায় দুর্যোগ মোকাবেলা, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আসন্ন নির্বাচনে নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করা হয়।

    কর্মশালায় মৎস্য বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় স্কুল–কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণিপেশার তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031