ভোলা-৪ আসনে হাতপাখা প্রার্থীর প্রচারণা
মুশফিক হাওলাদার, ভোলা দক্ষিণ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৪ (চরফ্যাশন – মনপুরা ) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী প্রচারণায় শীর্ষে রয়েছেন। চরফ্যাশন ও মনপুরা বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন, নারীদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নৈতিক সমাজ গঠনে হাতপাখা প্রতীকের গুরুত্ব তুলে ধরেন।
গণসংযোগকালে হাতপাখার প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন স্থানীয় বাজার, সড়ক ও জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ ভোটার, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোটপ্রদানের আহ্বান জানান।
জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ ভোলা-৪ আসন একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব বলে তিনি জানান। ভোটাররা জানান, আগামী সংসদ নির্বাচনে তারা সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। অতীতে নির্বাচিত সংসদ সদস্যরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে। পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।
হাতপাখার প্রার্থী ও তার পরিবার এই এলাকার দরিদ্র-অসহায় মানুষের পাশে এবার দাঁড়িয়েছে। এলাকার গৃহহীনকে ঘর করে দেওয়া, চিকিৎসা, শিক্ষা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আগামী নির্বাচনে এই আসনে এমন যোগ্য ও সৎ ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চান ভোটাররা। হাতপাখার নেতা-কর্মীরা জানিয়েছেন, তাদের প্রার্থী অন্যান্যের চেয়ে সৎ ও যোগ্য হওয়ায় তারা আশাবাদী রয়েছেন। এলাকার অলিগলি ও চায়ের দোকানে নির্বাচনের আমেজ বইছে।
বিআলো/আমিনা



