• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা 

     dailybangla 
    07th Jan 2026 4:04 pm  |  অনলাইন সংস্করণ

    সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাওঃ আমিনুল ইসলাম চৌধুরী

    নিজস্ব প্রতিবেদক: মুফতি আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি, মাওঃ আমিনুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং মাওঃ মোজাম্মেল হককে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

    বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর তোপখানা রোডস্থ একটি মিলনায়তনে সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
    ঘোষিত কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন— কে. এম. মিনহাজ উদ্দিন, মাওঃ মোঃ সেলিম জাফর খান, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ মোঃ মিজানুর রহমান মাসুদ, মাওঃ জামাল উদ্দিন ফারুকী, মাওঃ মোঃ সফিউল্লাহ, মুফতী আব্দুর রাজ্জাক ও মাওঃ মোঃ আবুল বাসার।

    সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ নাজমুল হাছান, মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ আল আমিন ও মাওঃ মোঃ তাজুল ইসলাম।

    কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্বারী আব্দুল হাকীম।
    বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন— মাওঃ ইব্রাহীম খলিল, মাওঃ হারুন অর রশিদ, মাওঃ মাহদী হাসান, মাওঃ দেলোয়ার, মাওঃ মোঃ আঃ আজিজ শরিফ, মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক, মাওঃ আশরাফুল ইসলাম প্রধান ও মুফতী ফয়জুল করিম।

    প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওঃ মোঃ শামছুল ইসলাম এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ সমছু মিয়া সুজন।
    মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাওঃ আবু জাফর। তালিম ও তরবিয়ত বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ আতাউল্লাহ এবং সহ-তালিম তরবিয়ত সম্পাদক হাঃ আঃ হাকীম। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম বাসার এবং সহ-সম্পাদক মাওঃ মোঃ জাহাঙ্গীর কবির। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সম্পাদক মাওঃ মোঃ মাঈনুল ইসলাম এবং সহ-সম্পাদক মাওঃ মারুফুর রহমান। পরিবেশ বিষয়ক সম্পাদক মাওঃ নজরুল ইসলাম এবং সহ-সম্পাদক মাওঃ মোঃ রুহুল আমিন।

    মক্তব বিষয়ক সম্পাদক মাওঃ লোকমান হোসেন এবং সহ-সম্পাদক মাওঃ মঈনুল ইসলাম। পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাওঃ ইদ্রিস আহমদ জাকারিয়া এবং সহ-সম্পাদক মাওঃ মোঃ শাহাদৎ হোসেন। শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ আব্দুস ছাত্তার সরদার এবং সহ-সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ হেদায়েতুল্লাহ এবং সহ-সম্পাদক মাওঃ সেলিম রেজা। আইন বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ বরকত উল্যাহ এবং সহ-সম্পাদক মাওঃ মোঃ মামুনুর রশিদ। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ আইনুল ইসলাম এবং সহ-সম্পাদক মোঃ এনায়েত হোসেন।

    দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছাঃ তাবাসসুম।
    মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মোছাঃ রেশমা বেগম, বেনজির ইয়াছমিন, মোছাঃ ঝর্না সরকার ও মোছাঃ মরিয়ম আক্তার।

    এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী সদস্য হিসেবে বিভিন্ন জেলা ও বিভাগের প্রতিনিধিত্বকারী বিশিষ্ট আলেম ও শিক্ষকবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন।

    প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাওঃ আমিনুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওঃ মোজাম্মেল হকসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728