• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মগবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু 

     dailybangla 
    11th Jan 2025 11:38 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক :রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (আনুমানিক ৫০ বছর বয়সী) এক নারীর মৃত্যু হয়েছে।

    শনিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

    নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আজ সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

    তিনি আরও বলেন, আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি ওই নারী অসতর্কভাবে মগবাজার রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এ ঘটনাটি ঘটে।

    এসআই শহিদুল ইসলাম বলেন, আমরা এখনও নিহতের নাম-পরিচয় জানতে পারিনি। তবে প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728