• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মতলব উত্তরের ষাটনল ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ 

     dailybangla 
    08th Feb 2026 7:34 pm  |  অনলাইন সংস্করণ

    জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়নের সুগন্ধী এলাকাসহ বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।

    এ সময় বিএনপির নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির বলেন,
    “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে বিজয়ী করতে হবে।”

    এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিক মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাজিবসহ ছেংগারচর পৌরসভা ও ষাটনল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728