• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মতলব উত্তরে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ 

     dailybangla 
    05th Feb 2026 9:15 pm  |  অনলাইন সংস্করণ

    মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২নং বাগানবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম মোল্লা পদত্যাগ করেছেন। দীর্ঘদিন দলীয় দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

    গত শনিবার (১ ফেব্রুয়ারি) এক লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি সুস্থভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারছেন না। বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তিনি স্বজ্ঞানে ও স্বইচ্ছায় আওয়ামী লীগের সকল দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

    পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, উল্লেখিত তারিখ থেকে তিনি আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় তিনি দল ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মোল্লা বলেন, সহকর্মী ও শুভাকাঙ্খীরা সবসময় পাশে ছিলেন। তাদের সহযোগিতা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।

    আশা করি আমার এই ব্যক্তিগত সিদ্ধান্ত সবাই সম্মানের সঙ্গে গ্রহণ করবেন। স্থানীয় রাজনৈতিক মহলে তার পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন এবং স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728