• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মধুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান 

     dailybangla 
    13th Jan 2026 9:38 pm  |  অনলাইন সংস্করণ

    আব্দুল মোমিন, মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইল জেলার মধুপুরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গত সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন মধুপুর থানার ওসি মো. জাফর ইকবাল, অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    অভিযানে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দীন বলেন, অবৈধ দখলদারদের কবল থেকে ফুটপাত মুক্ত, যানজট মুক্ত ও শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখা, যানজট নিরসনের লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও যানজট নিরসনের লক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728