• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মধুপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফীর সংবাদ সম্মেলন 

     dailybangla 
    08th Feb 2026 7:59 pm  |  অনলাইন সংস্করণ

    আব্দুল মোমিন, মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুরের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর কর্মীসমর্থকদের ওপর হামলা, মহিলা কর্মীদের লাঞ্ছিত করাসহ ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।

    টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী রবিবার দুপুরে মধুপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার জনপ্রিয়তায় ভীত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন অঞ্চলের নেতা কর্মীরা।

    মধুপুরের একাধিক স্থানে (কুড়াগাছা, আউশনারা, গোলাবাড়ী, মহিষমারা, আলোকদিয়া ও অরণখোলায়) ইতোমধ্যে দাঁড়িপাল্লার কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে। ভয়ভীতি দেখানো হয়েছে। ব্যানার, ফেস্টুন খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এমন পরস্থিতি চলতে থাকলে প্রতিপক্ষের পরিণাম ভালো হবেনা। মানুষ এখন সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করেনা।

    এলাকার জনগণ তার সমুচিত জবাব দেবে। তিনি আরও বলেন, প্রশাসন একদিকে হেলে পড়েছে। হেলে যাওয়া অবস্থা থেকে ফিরে এসে লেভেল প্লেইন ফিল্ড তৈরি করে সুন্দর নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান ডা. মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী।

    এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হোসনী মোবারক বাবুল, জেলা কর্মপরিষদ সদস্য মো. বোরহানুল ইসলাম, মধুপুর উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুল কাদির, সাধারণ সম্পাদক রেজওয়ানুল্লাহ খান, কর্মপরিষদ সদস্য মানছুরুর রহমানসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728