• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মধুপুরে প্রয়াত মেয়র সরকার শহীদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা 

     dailybangla 
    14th Jan 2026 5:07 pm  |  অনলাইন সংস্করণ

    আব্দুল মোমিন, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মরহুম শহিদুল ইসলাম সরকার শহীদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মধুপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আলোচনা সভা ও দোয়া মাহফিলে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং টাঙ্গাইল-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

    অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম. এ. সামাদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, সাবেক জেলা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, পৌর বিএনপির সহ-সভাপতি ও মরহুম সরকার শহীদের স্ত্রী লিলি সরকার এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার প্রমুখ।

    অনুষ্ঠানে হুমায়ুন কবির তালুকদারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর গ্রুপ ত্যাগ করে ধানের শীষের প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের সমর্থনে বিএনপিতে যোগদান করেন।

    এ সময় মরহুম সরকার শহীদের একমাত্র পুত্র আদিত্য সরকারকে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার জনসম্মুখে পরিচয় করিয়ে দেন।

    অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    শেষে মরহুম সরকার শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
    অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিনজু।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728