• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মধুপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর মূলধারায় প্রত্যাবর্তন 

     অনলাইন ডেক্স 
    23rd Dec 2025 2:43 pm  |  অনলাইন সংস্করণ

    আব্দুল মোমিন, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিএনপির শতাধিক নেতাকর্মী ধানের শীষের মূলধারায় ফিরে এসেছেন। মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জুবাইর আল রিজভীর নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

    সোমবার (২২ ডিসেম্বর) রাতে মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপির মূলধারায় প্রত্যাবর্তন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি এম. রতন হায়দার, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহ-সভাপতি লিলি সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, দলের স্বার্থে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। আসন্ন নির্বাচনে টাঙ্গাইল-১ আসনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    উল্লেখ্য, বিগত সময়ে আব্দুল লতিফ পান্না বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে কাজ করেন। অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুবাইর আল রিজভী নিজেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। তবে মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে মূলধারায় ফিরে আসেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিন্জু।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728