• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মনোনয়ন নিয়ে ফেরার পথে ডিবি পুলিশের হাতে আটক প্রার্থী স্বতন্ত্র প্রার্থী 

     অনলাইন ডেক্স 
    15th Dec 2025 7:19 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম শিমুল রানা, মাগুরা : মাগুরা–১ সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে আটক করেছে পুলিশ।
    সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। ফরম সংগ্রহ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কিছুক্ষণের মধ্যেই নিজ নির্বাচনী এলাকা শ্রীপুরে ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় তার গাড়ির গতিরোধ করে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও সহকারী মিটুল হোসেন জানান, ডিবির একটি টিম পুলিশ সুপারের সঙ্গে আলোচনা আছে বলে কুটি মিয়াকে তাদের গাড়িতে তুলে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। তবে আটকের সুনির্দিষ্ট কারণ তখন জানানো হয়নি।
    এ বিষয়ে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, কুতুবুল্লাহ হোসেন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার তদন্তপ্রাপ্ত আসামি। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। তিনি স্বতন্ত্র প্রার্থী—এ তথ্য পুলিশের জানা ছিল না। উল্লেখ্য, কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই। তিনি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। আলোচনা ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031