• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ডিএনএ টেস্টে পাঁচজনের পরিচয় শনাক্ত 

     dailybangla 
    24th Jul 2025 5:36 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাঁচজন নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফরেনসিক ডিএনএ পরীক্ষার মাধ্যমে এসব পরিচয় নিশ্চিত করা হয়।

    বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

    তিনি বলেন, গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিকাণ্ডে বিকৃত হয়ে যাওয়া মরদেহের অংশবিশেষ থেকে ২২ জুলাই ঢাকা সিএমএইচে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক দল। এই নমুনা বিশ্লেষণের ভিত্তিতে ৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

    ডিএনএ মিলিয়ে যাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে, তারা হলেন: ১. ওকিয়া ফেরদৌস নিধি -পিতা: মো. ফারুক হোসেন, মাতা: সালমা আক্তার। ২. লামিয়া আক্তার সোনিয়া -পিতা: মো. বাবুল, মাতা: মাজেদা। ৩. আফসানা আক্তার প্রিয়া -পিতা: মো. আব্বাস উদ্দিন, মাতা: মোসা. মিনু আক্তার। ৪. রাইসা মনি -পিতা: মো. শাহাবুল শেখ, মাতা: মিম
    ৫. মারিয়াম উম্মে আফিয়া -পিতা: আব্দুল কাদির, মাতা: উম্মে তামিমা আক্তার।

    সিআইডি জানায়, নিহতদের মরদেহ এতটাই বিকৃত ছিল যে সনাক্ত করা সম্ভব হচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে পাওয়া মোট ১১ জন স্বজনের ডিএনএ প্রোফাইলের সঙ্গে মরদেহের নমুনা মিলিয়ে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

    স্মরণ করা যায়, ২১ জুলাই একটি সামরিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং বহু প্রাণহানি ঘটে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728