• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাগুরা-২ আসন, জাতীয় পার্টির প্রার্থী মো. মশিউর রহমান মাল্টার নির্বাচনীয় সভা 

     dailybangla 
    04th Feb 2026 9:21 pm  |  অনলাইন সংস্করণ

    মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনের জাতীয় পার্টির লাঙ্গলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মশিউর রহমান মাল্টা মহাম্মদপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দ্বিতীয় তলায় নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান মাল্টা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাম্মদপুর উপজেলার জাতীয় পার্টির সভাপতি মো. খসরুল আলমসহ উপজেলার আট ইউনিয়নের সকল জাতীয় পার্টির নেতাকর্মী। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আপনারা আমাকে নির্বাচনে ভোট দিয়ে পাশ করান।

    আমি আপনাদের সাথে সব সময় আছি এবং আপনাদের পাশে থেকে সকল প্রকার কাজকর্ম করব। তিনি নেতাকর্মীদেরকে বলেন, আপনারা সবাই ভোটারদের দ্বারে দ্বারে যান সবাইকে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার জন্য বলবেন। সবার কাছে দোয়া চাইতে বললেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আমি মাগুরা-২ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ইনশাল্লাহ জয়ী হবো।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728