• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দন্দ্বে ২ ভাইকে কুপিয়ে হত্যা 

     dailybangla 
    08th Mar 2025 7:44 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর সদর উপজেলায় বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় গুরুতর তিনজনকে অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

    শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে। পুলিশ দুইজনকে আটক করেছে।

    নিহতরা হলেন, একই এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫)।

    মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকার ৬নং ওয়ার্ডে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মো. শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুল সরদারের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে শনিবার দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় আপন দুই ভাই সাইফুল সরদার ও আতাউর সরদারকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও আরেক ভাই অলিল সরদার ও স্থানীয় পলাশসহ (১৮) তিনকে গুরুতর অবস্থায় প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এসময় প্রায় ৭-৮টি ঘরে আগুন দেয়া হয়। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

    মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728