• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাদারীপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলামের সংবাদ সম্মেলন 

     dailybangla 
    09th Feb 2026 8:35 pm  |  অনলাইন সংস্করণ

    মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলামের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালকিনি কলেজ রোডে স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জামায়াতে ইসলামী ও মাদারীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

    সংবাদ সম্মেলনে মাওলানা রফিকুল ইসলাম বলেন, নির্বাচন পরিচালনা ও প্রশাসনের সংশ্লিষ্ট কিছু কার্যক্রমে কিছু ক্ষেত্রে ভিন্নতা লক্ষ্য করা গেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের দৃষ্টিভঙ্গি দূর করে সকল প্রার্থীর জন্য সমান অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করবে। তিনি আরও জানান, বিগত নির্বাচনের অভিজ্ঞতার আলোকে অনেক ভোটার কিছু ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন।

    এ বিষয়ে একটি তালিকা প্রস্তুত করে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো ঝুঁকিমুক্ত করে ভোটারদের আস্থা বৃদ্ধি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মাওলানা রফিকুল ইসলাম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, উভয় প্রার্থীই একমত হয়েছেন যে মাদারীপুর-৩ আসনে ভোটাররা যেন স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এমন পরিবেশ নিশ্চিত করতে সবাই কাজ করবেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমীর মাওলানা মোকলেছুর রহমান, কালকিনি উপজেলা আমীর মাওলানা এনামুল হক, প্রধান এজেন্ট প্রফেসর জামান মিয়া, কালকিনি উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হোজায়ফা মোল্লা, ডাসার উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী মোর্শেদা কনা, মাদারীপুর জেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি রিফাত হোসেন এবং কালকিনি পৌরসভার নায়েবে আমীর মাওলানা এস এম শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728