• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মানবিক সাহসিকতায় মর্মান্তিক পরিণতি: দুই যুবক নিহত 

     dailybangla 
    10th Nov 2025 9:22 pm  |  অনলাইন সংস্করণ

    নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী–সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার বারাহিপুর গ্রামের শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সহিদ ও মোশারফ মোটরসাইকেল যোগে চৌমুহনীর দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ এক নারী রাস্তা অতিক্রম করার চেষ্টা করলে তারা তাকে রক্ষা করার চেষ্টা করেন। এই সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। একজন ঘটনাস্থলেই নিহত হন, আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম জানান, “এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের মানুষদের মধ্যে সহিদ ও মোশারফের সাহসিকতার কথা নিয়ে শোক ও প্রশংসার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031