মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী
নিজস্ব প্রতিবেদক: মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনেতা হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেতা, পরিচালক, প্রযোজক, নাট্যকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. হেদায়েত উল্লাহ তুর্কী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথি গ্রুপের পরিচালক নূর নবী মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জাসাসের সাবেক সভাপতি রেজাবদ্দৌলা চৌধুরী, বিশিষ্ট সংগীতশিল্পী খুরশিদ আলম ও রবি চৌধুরী, চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর, ডি এ তায়েব, ইকরা হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আমান, বীচ প্যারাডাইসের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, গোল্ডস্যান্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বাহার, বেসিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার হোসেনসহ দেশের সাংস্কৃতিক ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মো. হেদায়েত উল্লাহ তুর্কীর পাশাপাশি সম্মাননা পান ব্র্যান্ড প্রমোটর বারিশ হক, সংগীতশিল্পী আলম আরা মিনু, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, চিত্রনায়িকা প্রিয়াংকা জামান, সংগীতশিল্পী পুস্পিতা দত্তসহ আরও অনেক গুণীজন।
মিজাফ সভাপতি সাঈদ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় অভিনেতা ইমতু রাতেশ নৃত্য পরিবেশন করেন এবং এ এইচ রাজু কবিতা আবৃত্তি করেন।
সম্মাননা গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় মো. হেদায়েত উল্লাহ তুর্কী বলেন, “স্বীকৃতি কর্মতৎপরতা আরও বৃদ্ধি করে।” অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাকলাইন ও মো. হেদায়েত উল্লাহ তুর্কী।
বিআলো/তুরাগ



