• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মিথ্যা মামলা দিয়ে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতিকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

     dailybangla 
    04th Nov 2024 11:55 pm  |  অনলাইন সংস্করণ

    কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরাণীগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনকালীন জিহাদ হত্যা মামলায় মিথ্যা অভিযোগে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মজিবুর রাহমানকে জড়ানোর প্রতিবাদে এক মানববন্ধন করেছেন কেরাণীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।

    আজ সোমবার কেরাণীগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন কেরাণীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল গনি। আরো বক্তব্য রাখেন, কেরাণীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রবীণ সাংবাদিক মো. সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিন, মোহনা টিভির সাংবাদিক আলমগির হোসেন, মুক্ত খবরের সাংবাদিক আবু সাঈদ, মাইটিভির সাংবাদিক সামসুল ইসলাম সনেট, এশিয়ান টিভির সাংবাদিক মো রানা, গ্লোবাল টিভির সাংবাদিক আরিফ, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মো. শাহীন, জনকণ্ঠ সাংবাদিক মো. শিপন, মুভি টিভির সাংবাদিক আলতাব হোসেন অমি, এস টিভির সাংবাদিক আবুবকর, ঢাকা রিপোর্টের সাংবাদিক মো. ইব্রাহিম, বাংলাদেশ সমাচারের সাংবাদিক আশিফ, জাতির সংবাদের সাংবাদিক নাসির সিকদার, ঢাকা ক্যানভাসের সাংবাদিক সাগর, সংবাদ সারাবেলার সাংবাদিক এনামুল হাসান প্রমুখ।

    মানববন্ধনে সাংবাদিকরা বলেন, মামলার বর্ণিত আওয়ামী লীগ নেতা মজিবর উল্লেখ করে সাংবাদিক মজিবুরকে জড়ানো হয়েছে। তা একটি উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। সাংবাদিক মজিবুর কখনো আওয়ামী লীগ করেননি, তার পরিবারেও কেউ আওয়ামী লীগ নাই। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে তার দুই মেয়ে ও ছেলে ছাত্রদের আন্দোলনে ছিলেন। বরঞ্চ আওয়ামী লীগ আমলে তিনি ব্যবসায়ে আর্থিকভাবে প্রায় ১০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছন।

    মামলার বাদীর কোনো হদিস নেই। তার মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে কখনো তাকে পাওয়া যাচ্ছে না। কিছু অসাধু সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় করার জন্য এই মামলাটি সৃজন করেছে। সাংবাদিক মজিবুর একজন মানবিক লোক। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তিনি ছাত্রদের পাশেই ছিলেন।

    মানববন্ধনের সাংবাদিকরা আরো বলেন, দ্রুত সময়ে সাংবাদিক মজিবুরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য জোর দাবি জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031