• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মুন্সীগঞ্জ-১ আসন, দুর্নীতি, চাঁদাবাজিমুক্ত এলাকা গড়তে চাই : মো. আব্দুল্লাহ্ 

     dailybangla 
    08th Feb 2026 8:15 pm  |  অনলাইন সংস্করণ

    মোহাম্মদ ফয়সাল, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : ‎মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ বলেছেন, ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। এই প্রতীকে জয়ী হলে সিরাজদিখান-শ্রীনগর এলাকায় মুন্সীগঞ্জ-১ আসনে দুর্নীতি, চাঁদাবাজিমুক্ত এলাকা হাসপাতাল ও শিল্পকারখানা গড়তে চাই। এলাকায় শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

    রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের উত্তর ফুরশাইল গ্রামে ফুরসাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো. আব্দুল্লাহ আরও বলেন, আপনাদের ভাই হিসেবে আমি ওয়াদা করছি রাস্তা হবে, ব্রিজ ও কালভার্ট হবে, বিশ্ববিদ্যালয় হবে।

    আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলা হবে এবং এই অঞ্চলে শিল্পকারখানা স্থাপন করা হবে যাতে আমার ভাই-বোনেরা এখানেই চাকরি পায়। ভোটের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, রাতে ১২টার পর গ্রামে যেসব লোক ঢোকে তারা সাধারণত ভালো উদ্দেশ্যে আসে না। তাই ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পাহারা দিতে হবে।

    ১১ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত রেজাল্ট শিট হাতে না পাওয়া পর্যন্ত ধানের শীষের একটি ভোটও পাকা ধানের মতো করে রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, আমি সংসদ সদস্য হতে পারলে এলাকার জনগণই হবে উন্নয়নের প্রধান শক্তি। এলাকার মানুষই সমস্যার সমাধান করবে। জনগণই সিরাজদিখান-শ্রীনগর পরিচালনা করবে।

    আমরা চাই দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সিরাজদিখান-শ্রীনগর। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরণ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক সদস্য দুলাল দাস, মালখানগর ইউনিয়ন বিএনরি সভাপতি আক্তারুজ্জামান টিটু, মালখানগর ইউনিয়ন বিএনরি সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বিএনপির সাবেক সহ-সভাপতি আজিজুল হক খান, সিরাজদিখান উপজেলা যুবদল আহব্বায়ক ইয়াছিন সুমন, ফুরসাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদ মো. রমজানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728