• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মেক্সিকোর নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন 

     dailybangla 
    05th Jun 2024 10:28 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেক্সিকোর নব-নির্বাচিত প্রেসিডেন্ট ড. ক্লদিয়া শিনবাউম পারদোকে অভিনন্দন জানিয়েছেন এবং দক্ষিণ আমেরিকার দেশটির সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

    মঙ্গলবার (৪ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

    ড. ক্লদিয়া শিনবাউম পারদোকে লেখা এক পত্রে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, ইউনাইটেড মেক্সিকান স্টেটের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। ’

    তিনি আরও বলেন, ‘আপনার বিজয় শুধুমাত্র আপনার ব্যতিক্রমী নেতৃত্বের গুণাবলিই প্রদর্শন করে না বরং লিঙ্গ সমতা এবং প্রতিনিধিত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলকেরও প্রতিনিধিত্ব করে, এটি এমন একটি ক্ষেত্র যেখানে বাংলাদেশ তার উল্লেখযোগ্য অগ্রগতিতে গর্ব করে।’

    শেখ হাসিনা বলেন, তিনি ‘দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও অংশীদারিত্বের স্থায়ী বন্ধন’ আরও জোরদার করতে নির্বাচিত প্রেসিডেন্টের সাথে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

    ‘দুই দেশের সহযোগিতা বাংলাদেশ ও মেক্সিকোর যৌথ স্বার্থকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং উভয় দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে বলেও নিশ্চিত আশা প্রকাশ করেন তিনি।

    নব-নির্বাচিত প্রেসিডেন্টের বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশে মেক্সিকান কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার প্রত্যাশা করছি, একটি দীর্ঘ প্রতীক্ষিত বিষয় যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করবে।’

    প্রধানমন্ত্রী ড. ক্লদিয়া শিনবাউম পারদোর নতুন দায়িত্বের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ও সহযোগিতা বৃদ্ধিতে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728