মেঘনায় দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মেঘনা উপজেলার উৎসব রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমের আয়োজনে এবং মেঘনা উপজেলা মডেল প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি হাসান মাহমুদ মুক্তি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি ও মেঘনা উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা মডেল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাইফুল বাহার, নির্বাহী সদস্য ও দৈনিক মানবজমিনের মেঘনা উপজেলা প্রতিনিধি মুহাম্মদ শহিদুজ্জামান রনি, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি তানিয়া আক্তার, মাসিক বনফুলের প্রতিনিধি দিলীপ দাসসহ মাইন উদ্দিন, তপন ও কবির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন এবং সমাজ উন্নয়নে পত্রিকাটির অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি পত্রিকাটির ভবিষ্যৎ সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।
বিআলো/আমিনা



