• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মেট্রোরেল দুর্ঘটনা: দুই কোটি টাকার ক্ষতিপূরণে রুল জারি 

     dailybangla 
    29th Oct 2025 1:59 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে যুবক আবুল কালামের মৃত্যুতে তার পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে হাইকোর্ট রুল জারি করেছে। একই সঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

    বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।

    এর আগে হাইকোর্টে রিট দায়ের করা হয় মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাই এবং কমিটি গঠনের জন্য। আদালত বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।

    মৃত আবুল কালাম গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে মারা যান। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠী গ্রামের স্থানীয়। ঘটনার পর সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের সদস্যকে মেট্রোরেলে চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728