মেহেরপুরে পুনাকের উদ্যোগে কারাতে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
dailybangla
04th Feb 2026 9:01 pm | অনলাইন সংস্করণ
মো. সাজ্জাদ হোসেন, মেহেরপুর : মেহেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে কারাতে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে মেহেরপুর পুলিশ লাইনের নারী ব্যারাকের দ্বিতীয় তলায় কারাতে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পুনাক সভানেত্রী টুম্পা সরকার ফিতা কেটে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় পুনাক সভানেত্রী টুম্পা সরকার বলেন, কারাতে প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শারীরিক, মানসিক ও মেধা বিকাশ বৃদ্ধি পাবে।
পাশাপাশি আত্মরক্ষার কৌশল শেখার মাধ্যমে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
বিআলো/আমিনা



