• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মৎস্য খাদ্য বিধিমালা ২০২৪ জারি 

     dailybangla 
    12th Dec 2024 6:34 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনের ক্ষমতাবলে মৎস্য খাদ্য বিধিমালা, ২০২৪ জারি করেছে অন্তর্বর্তী সরকার।

    বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এই বিধিমালা কার্যকর করার মাধ্যমে আমরা মৎস্যখাতে একটি টেকসই উন্নয়নের পথ তৈরি করতে চাই, যা মৎস্যখাতকে আরও সমৃদ্ধ করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    তিনি বিধিমালার আলোকে মৎস্য ও মৎস্যজাত পণ্যের মান বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031