• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রে মোনালিসার নতুন অধ্যায় 

     dailybangla 
    14th Dec 2025 11:11 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: অভিনয় জগৎ ছেড়ে যুক্তরাষ্ট্রে পেশাদার রূপসজ্জাশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত মোনালিসা এবার নতুন দায়িত্বে যোগ দিলেন।

    টানা ১২ বছর একটি আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী প্রতিষ্ঠানে কাজ করার পর সম্প্রতি তিনি নতুন একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে মোনালিসা জানান, কঠোর পরিশ্রমের ফলেই তিনি এই অবস্থানে পৌঁছেছেন।

    মোনালিসা বলেন, অভিনয় ও মডেলিং তার ভালোবাসা হলেও মেকআপই তার প্রকৃত প্যাশন। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’, যার টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031